শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র তৈরি হবে

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 10:34 রাত • 255 বার পঠিত
ভারতে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র তৈরি হবে

বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র ভারতে তৈরি হবে বলে জানিয়েছে ফরাসি এনার্জি গ্রুপ ইডিএফ। এ কেন্দ্রের বিদ্যুৎ ৭ কোটি পরিবারের চাহিদা মেটাবে। ফরাসি এনার্জি গ্রুপ ইডিএফ জানিয়েছে, ভারতে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করার দিকে তারা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।  

সংস্থাটি জানিয়েছে, তারা পশ্চিম ভারতের জয়তাপুরে তৃতীয় প্রজন্মের ইপিআর চুল্লি নির্মাণের জন্য ইঞ্জিনিয়ারিং স্টাডিজ এবং সরঞ্জাম সরবরাহের একটি প্রস্তাব দাখিল করেছে। নির্মাণ সম্পন্ন হলে এ কেন্দ্র ১০ গিগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে, যা প্রায় ৭ কোটি পরিবারের চাহিদা মেটাবে।

আগামী ১৫ বছরের মধ্যে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে কাজ শেষ হওয়ার আগেই বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।  

ইডিএফের এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসগুলোতে চুক্তি চূড়ান্ত করার আশা করা হয়েছিল। তবে প্রকল্প বাস্তবায়নের জন্য কত টাকা খরচ হবে তা এখনও জানা যায়নি।  

ইডিএফের অনুমান, প্রকল্পটি নির্মাণ পর্যায়ে প্রায় ২৫ হাজার স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি করবে এবং প্রায় ২,৭০০ স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি করবে।