ভারতে বিষাক্ত মদ পানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮
অনলাইন নিউজ পোর্টাল
•
07 নভেম্বর 2021, 05:00 বিকাল
•
245 বার পঠিত
ভারতের বিহার রাজ্যে ‘বিষাক্ত মদ’ পান করে বেড়ে চলছে মৃতের সংখ্যা। আজ অব্দি ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অসুস্থ অনেকেই। এনিয়ে টানা তিনদিন মৃত্যুর খবর জানা গেলো বিহার থেকে।
২০১৬ সাল থেকে বিহারে মদ নিষিদ্ধ। তারপরেও একাধিকবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে মদ পানে মৃত্যুর খবর মিলছে। প্রতি বছরই ভেজাল মদ পানে রাজ্যটিতে মানুষের মৃত্যু হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি।
বৃহস্পতিবার থেকে রাজ্যের মুজফফরপুর, গোপালগঞ্জ ও চম্পারণ এলাকা থেকে একের পর এক মৃত্যুর খবর আসে। এই তিনটি এলাকাতেই এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ জনের। মুজফফরপুরের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে। পশ্চিম চম্পারণে ১৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি আরও সাতজন। গোপালগঞ্জে মৃত্যু হয়েছে ১৭ জনের। এরইমধ্যে ভেজাল মদ তৈরিতে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে বিহার প্রশাসন।