শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে বাসে আগুন লেগে শিশুসহ পাঁচজনের মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 12 আগস্ট 2020, 09:46 রাত • 1,426 বার পঠিত
ভারতে বাসে আগুন লেগে শিশুসহ পাঁচজনের মৃত্যু

ভারতের কর্নাটকে বাসে আগুন লেগে শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে অন্তত ৩৭ জন। মঙ্গলবার রাজ্যের চিত্রাদুর্গা জেলার হিরিয়ুরে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের হিরিয়ুর ও চিত্রাদুর্গা জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সংবাদ মাধ্যম জানিয়েছে, ৩২ জন যাত্রী নিয়ে বিজয়পুরা থেকে বেঙ্গালুরুর দিকে যাচ্ছিল বাসটি। চিত্রদুর্গ জেলার হিরিয়ুর তালুকের কেআর হাল্লি এলাকায় ৪ নং জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আর বেরতে পারেননি অনেকেই। আগুন লাগার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের। মৃতদের মধ্যে একজন নারী এবং দুইজন শিশুও রয়েছে।

এই দুর্ঘটনার পর ভারতের কর্ণাটকের হিড়িয়ুরের পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনীও ঘটনাস্থলে যায়। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।