শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে বাঁধভাঙা সংক্রমণ, বেড়েই চলেছে মৃত্যুর হার

অনলাইন নিউজ পোর্টাল • 18 এপ্রিল 2021, 12:07 দুপুর • 188 বার পঠিত
ভারতে বাঁধভাঙা সংক্রমণ, বেড়েই চলেছে মৃত্যুর হার

করোনা সংক্রমণের নতুন হটস্পট এখন ভারত। দেশটিতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে ২ লাখ ৬১ হাজার। একই সময়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০১ জনের। দৈনিক সংক্রমণ এবং মৃত্যু আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশটি। 
রোববার সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় যে পরিসংখ্যান প্রকাশ করেছে, তাতে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। গত দেড় বছরে এক দিনে এতজন মানুষের সংক্রমিত হওয়ার রেকর্ড নেই দেশটিতে। ভারতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯ জনে দাঁড়িয়েছে।