শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ৮০ মেট্রিক টন অক্সিজেন পাঠাবে সৌদি আরব

অনলাইন নিউজ পোর্টাল • 26 এপ্রিল 2021, 11:19 দুপুর • 599 বার পঠিত
ভারতে ৮০ মেট্রিক টন অক্সিজেন পাঠাবে সৌদি আরব

ভারতে দৈনিক করোনা সংক্রমণ পৌঁছেছে সাড়ে ৩ লাখে। মৃত্যুও রেকর্ড ভাঙছে প্রতিদিন। হাসপাতালগুলোকে অক্সিজেনের সঙ্কট পৌঁছেছে চরমে। এ অবস্থায় ভারতের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সৌদি আরব।

ভারতে ৮০ মেট্রিক টন অক্সিজেন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ভারতের অক্সিজেন সংকট কমাতে এই অক্সিজেন দ্রুতই পাঠাবে দেশটি। আদানি গ্রুপ ও লিন্ডে কোম্পানির মাধ্যমে এই অক্সিজেন ভারতে আসবে।

রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে রোববার এই খবর প্রকাশ করেছে সৌদি গেজেট। দুঃসময়ে এমন সমর্থন আর সহযোগিতার জন্য দূতাবাসের পক্ষ থেকে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।