শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত চার লক্ষাধিক

অনলাইন নিউজ পোর্টাল • 01 মে 2021, 09:28 সকাল • 215 বার পঠিত
ভারতে ২৪ঘন্টায় করোনায় আক্রান্ত চার লক্ষাধিক

ভারতে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি ৯১ লাখ ৫৭ হাজার ৯৪ জন এবং মারা গেছে দুই লাখ ১১ হাজার ৮৩৫ জন।

 গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে চার লাখ দুই হাজার ১১০ জন এবং মারা গেছে তিন হাজার ৫২২ জন। এর আগের দিন ২৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার ৮৮৮ জন এবং মারা গেছে তিন হাজার ৫০১ জন।

দেশটিতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে এক কোটি ৫৬ লাখ ৭৩ হাজার তিন জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ৩২ লাখ ৭২ হাজার ২৫৬ জন।

 করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। দেশটিতে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৯৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি ৩১ লাখ তিন হাজার ৯৭৪ জন এবং মারা গেছে পাঁচ লাখ ৯০ হাজার ৫৫ জন।