শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত প্রায় দেড় লাখ, মৃত্যু ৭৭৩

অনলাইন নিউজ পোর্টাল • 10 এপ্রিল 2021, 09:39 সকাল • 652 বার পঠিত
ভারতে ২৪ ঘন্টায়  করোনায় শনাক্ত প্রায় দেড় লাখ, মৃত্যু ৭৭৩

গত  এক দিনে  পার্শ্ববর্তী দেশ ভারতে ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন এবং একদিনে সর্বোচ্চ ৭৭৩ জনের মৃত্যু হয়েছে।

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ৯ এপ্রিল ছয় রাজ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড হয়েছে। মহারাষ্ট্রে প্রায় ৫৯ হাজার মানুষের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি। মুম্বাইয়ে নতুন সংক্রমিত ৯ হাজারের ওপর। সংক্রমণ বেড়েছে  অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার ও ঝাড়খন্ডে। এই মুহূর্তে সক্রিয় সংক্রমণ আছে প্রায় ১০ লাখ ৪৬ হাজার। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং বিগত ৪ সপ্তাহে পাঁচ গুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা।