শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারতে ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 02 মে 2021, 08:51 সকাল • 256 বার পঠিত
ভারতে ২৪ ঘন্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু

 ভারতে গত এক দিনে  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ হাজার ৭২৮ জন মারা গেছেন। আর একই সময়ে দেশটিতে মোট ৩ লাখ ৯২ হাজার ৫৬২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বরাবরের মতো সংক্রমণ ও মৃত্যুতে যথারীতি শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৮০২ জনের প্রাণ গেছে রাজ্যটিতে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৩ হাজারের বেশি।
 ২৪ঘন্টায়  রেকর্ড ৪১২ জনের মৃত্যু হয়েছে রাজধানী দিল্লিতে। আর সেখানে করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৬১ শতাংশ। ৩ শতাধিক প্রাণহানি হয়েছে উত্তর প্রদেশে।

এদিন প্রথমবারের মতো একশ’য়ের বেশি মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গেও। আরও ১৩টি রাজ্যে হয়েছে শতাধিক মৃত্যু।