ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত দুই লাখ ৩৪ হাজার, ১৩৩৮ মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
17 এপ্রিল 2021, 10:06 দুপুর
•
224 বার পঠিত
ভারতে ভাইরাসের দ্বিতীয় তরঙ্গ শুরু হওয়ার পর গত কয়েক দিন ধরেই রেকর্ড সংক্রমণ হচ্ছে। গত বৃহস্পতিবার সে দেশে প্রথমবারের মতো দুই লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছিল। এর পরদিনই সেই রকের্ড ভেঙে গেছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে ১৬ এপ্রিল ভারতে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ ৩৩ হাজার নয়শ ৪৩ জন এবং মারা গেছে এক হাজার তিনশ ৩৮ জন।
ভারতে এখন করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৪৫ লাখ ২১ হাজার ছয়শ ৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা এক লাখ ৭৫ হাজার ছয়শ ৭৩ জন।
সে দেশে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে এক কোটি ২৬ লাখ ৬৬ হাজার আটশ ৮৯ জন। বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে ১৬ লাখ ৭৯ হাজার একশ ২১ জন।