শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা

অনলাইন নিউজ পোর্টাল • 01 মে 2021, 09:40 সকাল • 251 বার পঠিত
ভারত থেকে অস্ট্রেলিয়ায় ফিরলে পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানা

অস্ট্রেলিয়ার নাগরিকরাও যদি ভারত থেকে তাদের দেশে ফিরে যান, তাহলে পাঁচ বছর পর্যন্ত তাদের কারাদণ্ড ও জরিমানা হতে পারে। কারণ,  ভারত থেকে দেশে আসা সাময়িকভাবে অবৈধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

ভারতে যারা করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনের হার বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সপ্তাহের শুরুর দিকে ভারতের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া।
ধারণা করা হয়, ভারতে প্রায় ৯ হাজার অস্ট্রেলিয়ান রয়েছেন, যাদের মধ্যে অন্তত ৬০০ জনের অবস্থা নাজুক বলে চিহ্নিত করা হয়েছে।

করোনাভাইরাসের হুমকির মুখে যারা দেশে ফিরে আসতে চান, তাদের জন্য সরকারের এই সিদ্ধান্ত অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশ্লেষক ড. ভিয়োম শার্মের।

অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত অনুযায়ী, গত ১৪ দিনের মধ্যে যারা ভারতে কাটিয়েছেন, তাদের অস্ট্রেলিয়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যারা এই আদেশ মানবেন না, তাদের পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে, সেই সঙ্গে ৩৭ হাজার পাউন্ড জরিমানাও হতে পারে। এই সিদ্ধান্ত আবার ১৫ মে পর্যালোচনা করা হবে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।