ভারত থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত
অনলাইন নিউজ পোর্টাল
•
20 এপ্রিল 2021, 08:15 রাত
•
243 বার পঠিত
ভারতের রাজধানী দিল্লি থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হংকংয়ের যেসব যাত্রীর করোনা শনাক্ত হয়েছে তারা সবাই ভারতীয় বিমান সংস্থা ভিসতারা’র একটি ফ্লাইটে করে গত ৪ এপ্রিল সেখানে যান। এই ঘটনা সামনে আসার পরই সোমবার থেকে ভারত, পাকিস্তান এবং ফিলিপাইন থেকে যাওয়া সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ করেছে সেখানকার কর্তৃপক্ষ। এই দেশগুলোকে উচ্চ ঝুঁকির দেশ ঘোষণা করেছে তারা।
হংকংয়ে পৌঁছানোর পর যাত্রীদের বাধ্যতামূলকভাবে তিন সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হয়। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে যাওয়ার ৭২ ঘণ্টা আগে সবারই করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই এক ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত হয়।