শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
রাজনীতি

ভারত থেকে ফিরে ফেনীতে গ্রেপ্তার কুমিল্লা জেলা ছাত্রলীগ সভাপতি

মোহাম্মদ খাইরুল আমিন • 01 আগস্ট 2025, 10:28 রাত • 285 বার পঠিত
ভারত থেকে ফিরে ফেনীতে গ্রেপ্তার কুমিল্লা জেলা ছাত্রলীগ সভাপতি

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি মিনহাদুল হাসান রাফিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার ভোররাতে ফেনীর মহিপাল এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, রাফির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও নাশকতার পরিকল্পনার অভিযোগে মোট চারটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে ভারতে আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেন রাফি। এ সংক্রান্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ স্থানীয় থানা পুলিশের সহায়তায় মহিপাল থেকে তাকে গ্রেপ্তার করে।

ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন এলাকায় হঠাৎ মিছিল বের করে জনমনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের পর শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি মো. আব্দুল্লাহ।