শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করলো ইলন মাস্কের এক্স

মোহাম্মদ খাইরুল আমিন • 21 মার্চ 2025, 06:44 বিকাল • 291 বার পঠিত
ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ মামলা দায়ের করলো ইলন মাস্কের এক্স

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স ভারতের বিরুদ্ধে কর্ণাটকের আদালতে মামলা করেছে। এক্স-এর অভিযোগ, ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সামাজিক মাধ্যমের কনটেন্টের ওপর অতিরিক্ত সেন্সরশিপ আরোপ করেছে, যা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ।

সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি ওয়েবসাইট চালু করেছে, যেখানে সরকারি অফিসগুলো সামাজিক মাধ্যমের পোস্ট ব্লক করার জন্য নোটিশ ইস্যু করতে পারবে। এক্স দাবি করেছে, এই ব্যবস্থার মাধ্যমে সরকার ইচ্ছামতো কনটেন্ট নিয়ন্ত্রণ করতে পারবে, যা চরম সেন্সরশিপের উদাহরণ।

মাস্ক ভারতীয় বাজারে টেসলা ও স্টারলিংক ব্যবসা চালুর পরিকল্পনা করছেন এবং মুম্বাইয়ে কর্মী নিয়োগের বিজ্ঞাপনও দিয়েছেন। স্টারলিংক নিয়ে জিও ও ভারতীয় এয়ারটেলের সঙ্গে চুক্তি হয়েছে। অন্যদিকে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক নিয়ে উত্তেজনা বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ২ এপ্রিল থেকে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক বসানো হবে, যা ভারতের উচ্চ শুল্কনীতির প্রতিক্রিয়ায় নেওয়া সিদ্ধান্ত।

এই পরিস্থিতিতে এক্স-এর মামলা ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্ককে আরও জটিল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।