ভারত প্রেমের খেসারত
অনলাইন নিউজ পোর্টাল
•
06 জুন 2021, 08:03 সকাল
•
719 বার পঠিত
‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো/ তার আকাশ কি আমার চেয়ে বড়ো’ এই গানটি তরুণ-তরুণীদের কাছে খুবই জনপ্রিয়। এই গানের মতোই বাংলাদেশের প্রশাসনে কর্মরত উচ্চ পর্যায়ের কিছু আমলার কর্মকাণ্ডে মানুষ প্রশ্ন তুলেছে বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত ওই কর্মকর্তারা কার স্বার্থ প্রাধান্য দিচ্ছেন। তারা কার আকাশে উড়ছেন, দেশের স্বার্থের চেয়ে কার স্বার্থ তাদের কাছে বড়? প্রশাসনযন্ত্রের লাটাই হাতে নিয়ে দেশের স্বার্থে না ভারতের স্বার্থ রক্ষা করছেন? গোটা বিশ্বে যখন করোনার টিকা সংগহে উদগ্রীব তখন চীনের টিকা বাদ দিয়ে ভারতের সেরামের টিকা ক্রয়; পরবর্তী সময়ে ভারতের স্বার্থে চীনের সঙ্গে গোপন চুক্তি জনসম্মুখে প্রকাশ করায় বাংলাদেশ টিকা সংগ্রহে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। কিছু আমলার দিল্লির এজেন্ডা বাস্তবায়নের কারণে দেশের ১৬ কোটি মানুসের টিকা গ্রহণ অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।