শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান বিতর্কিত স্থান সিয়াচেনে তুষার ধস, ২ সেনার মৃত্যু

অনলাইন নিউজ পোর্টাল • 27 এপ্রিল 2021, 06:17 বিকাল • 75 বার পঠিত
ভারত-পাকিস্তান বিতর্কিত স্থান সিয়াচেনে তুষার ধস, ২ সেনার মৃত্যু

সিয়াচেন হিমবাহে ভয়াবহ তুষার ধসের ঘটনায় দুই ভারতীয় সেনার মৃত্যু হয়েছে।
লাদাখ সেনা সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার দুপুর ১টা নাগাদ সিয়াচেনের হানিফ সেক্টরে টহল দিচ্ছিল ওই সেনার দল। দলটির সঙ্গে ছিলেন কয়েকজন কুলিও। আচমকাই ভয়াবহ তুষারপাত শুরু হলে বরফের ধস নেমে আসে। ফলে ওখানে আটকে পড়েন সকলে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সকলকে উদ্ধার করে। সকলকেই নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হলেও পরে তুষারপাতের ফলে আহত দুই সেনা সদস্য মারা যায়।