শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত ও যুক্তরাষ্ট্র থেকে ৭০ লাখ টিকা চাওয়া হল :পররাষ্ট্রমন্ত্র

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 02:55 দুপুর • 626 বার পঠিত
ভারত ও যুক্তরাষ্ট্র থেকে ৭০ লাখ টিকা চাওয়া হল :পররাষ্ট্রমন্ত্র

ভারত ও যুক্তরাষ্ট্র থেকে ৭০ লাখ টিকা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
 ৩০ লাখ টিকা চেয়ে ভারতকে চিঠি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে ৪০ লাখ টিকা চাওয়া হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব টিকা আনতে চেষ্টা চলছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান।
 বাংলাদেশকে টিকা দিতে মার্কিন দূতাবাস সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র অন্যান্য সরঞ্জাম দিচ্ছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার জানিয়েছিলেন, বাংলাদেশকে দেওয়া চীনের উপহারের পাঁচ লাখ টিকা ১২ মে আসছে। দেশটির কাছ থেকে উপহারের টিকার পাশাপাশি বাণিজ্যিকভাবে টিকা সংগ্রহের চেষ্টাও বাংলাদেশ চালাচ্ছে বলে জানান তিনি।