শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান

অনলাইন নিউজ পোর্টাল • 06 মে 2021, 11:03 রাত • 816 বার পঠিত
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান

ফেব্রুয়ারিতে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জানা গেছে, গত সোমবার জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ভারতীয় সীমান্ত চৌকিতে গুলি ও গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা।

ভারতের সরকারি কর্মকর্তারা বলছেন, গত সোমবার ভোর ৬টা নাগাদ সাম্বা জেলার রামগড় সেক্টরে বিএসএফকে লক্ষ্য করে পাকিস্তানি সেনারা হামলা চালায়।

বিএসএফ-এর কর্মকর্তারা বলছেন, তারা কার্যকরভাবে পাল্টা জবাব দিয়েছেন এবং পাকিস্তানি আগ্রাসনের বিপক্ষে তা যথাযথ জবাব।

অথচ, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি অপ্রত্যাশিতভাবেই ভারত ও পাকিস্তান উভয় পক্ষই ঘোষণা করেছিল যে, উভয় পক্ষের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর যুদ্ধবিরতি চুক্তি কঠোরভাবে মেনে চলবে।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দীর্ঘ সময় ধরে ভারত-চীনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই গত ফেব্রুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তি নতুন করে মেনে চলার ঘোষণা আসে ভারত-পাকিস্তানের মধ্যে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রতিশ্রুতি ভঙ্গ করল পাকিস্তান।