শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুতে আবারো সক্রিয় হয়েছে পাকিস্তান-চীন

অনলাইন নিউজ পোর্টাল • 07 আগস্ট 2020, 12:10 দুপুর • 54 বার পঠিত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যুতে আবারো সক্রিয় হয়েছে পাকিস্তান-চীন

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের দ্বিখণ্ডিত হওয়া ও সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের প্রথম বর্ষপূর্তিতে আবারও সক্রিয় হয়েছে চীন-পাকিস্তান। বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তারা কাশ্মির প্রসঙ্গটি তোলেন। এক্ষেত্রে চীন আরো একবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। তবে পাকিস্তানের দাবি, গত এক বছরে এ নিয়ে তিন বার কাশ্মির প্রসঙ্গ জাতিসংঘে উত্থাপিত হলো এবং এটা তাদের ‘সাফল্য’।

যদিও গতকাল বৃহস্পতিবার এ প্রচেষ্টাকে ‘ব্যর্থ’ দাবি করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তাদের অভ্যন্তরীণ বিষয়কে বার বার নিরাপত্তা পরিষদে তোলার ব্যাপারে চীন-পাকিস্তানের ব্যর্থতা নতুন কিছু নয়। চীন এর আগেও দুই বার এই চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। তৃতীয়বারের মতো ব্যর্থ হয়ে এবার তারা অন্তত ঠিক করুক যে, ভবিষ্যতে এই প্রয়াস আর চালাবে কি না।

বুধবার ছিল ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের মাধ্যমে জম্মু-কাশ্মির রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার প্রথম বর্ষপূর্তি। সে উপলক্ষে এদিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মির প্রসঙ্গটি তুলতে সচেষ্ট হয় চীন। কিন্তু নিরাপত্তা পরিষদের বাকি চার স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও রাশিয়ার আপত্তিতে তা নিয়ে আর আলোচনা হয়নি।