ভারত মধ্যপ্রদেশের হাসপাতালে আগুন, ৪ নবজাতকের মৃত্যু
অনলাইন নিউজ পোর্টাল
•
09 নভেম্বর 2021, 09:10 সকাল
•
268 বার পঠিত
গত সোমবার ভারতের মধ্যপ্রদেশের কমলা নেহেরু হাসপাতালের নবজাতক-সেবা ইউনিটে আগুন লেগে চারটি শিশুর মৃত্যু হয়েছে। ওই নবজাতক ইউনিটে চল্লিশটির বেশি শিশু ছিল। তাদের মধ্যে অনেকের ওজন কম। এসব নবজাতককে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে ভারতের চিকিৎসা শিক্ষামন্ত্রী বিভাষ কৈলাশ শারাং বলেন, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের অন্যান্য শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।