শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

ভারত-বাংলাদেশে যাতায়াতে যাত্রীদের মানতে হবে তিনটি নতুন শর্ত

অনলাইন নিউজ পোর্টাল • 14 আগস্ট 2020, 07:35 বিকাল • 245 বার পঠিত
ভারত-বাংলাদেশে যাতায়াতে যাত্রীদের মানতে হবে তিনটি নতুন শর্ত

বাংলাদেশিরা চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের জন্য ভারতে যেমন যান তেমনি ভারতীয়রা ব্যবসা, ভ্রমণ ও আত্মীয়-স্বজনেরা দেখতে এদেশে আসেন। এতে দুই বন্ধু দেশে নাগরিকদের যাতায়াতে তেমন কোনো বাধা ছিল না। তবে এবার থেকে যেকোনো কারণে ভারত-বাংলাদেশে যাতায়াত করতে হলে উভয় দেশের পাসপোর্টযাত্রীদের তিনটি নতুন শর্ত মানতে হবে। তবেই উভয় দেশে প্রবেশের অনুমতি পাবেন পাসপোর্টযাত্রীরা।


শর্তগুলো হলো- 

*বাংলাদেশি পাসপোর্টধারীদের ভারতে যাওয়ার ক্ষেত্রে বৈধ পাসপোর্ট ও ২০২০ সালের ১ জুলাই ইস্যুকৃত ভিসা থাকতে হবে।

*ভারতীয় হাই-কমিশনের অনুমতিপত্র থাকতে হবে এবং 

*যাত্রীর সঙ্গে থাকতে হবে কভিড-১৯ এর নেগেটিভ সার্টিফিকেট। সেই সার্টিফিকেট ৭২ ঘণ্টার মধ্যে হতে হবে ও ভারতে প্রবেশ করতে হবে। 


তবেই ভারতে প্রবেশের ছাড়পত্র পাবেন যেকোনো বাংলাদেশি পাসপোর্টধারী। ভারতীয় পাসপোর্টযাত্রীদের বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রেও এই শর্তগুলো মানতে হবে।