ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের আগাম দুসংবাদ
অনলাইন নিউজ পোর্টাল
•
28 আগস্ট 2021, 10:57 দুপুর
•
257 বার পঠিত
মৌসুমি বায়ুর প্রভাবে আজ দেশের উত্তরাঞ্চলে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকাসহ রাজধানীতে মেঘ ও বৃষ্টির দোলাচলেই দিন কেটে যাবে।
শনিবার সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। তবে দেশে এর প্রভাব খুব বেশি না থাকার সম্ভাবনা রয়েছে।
এছাড়া সারাদেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে সামান্য বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে।
আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।