‘ভাড়াটিয়া’ উপাচার্য মানতে নারাজ জবি শিক্ষার্থীরা
অনলাইন নিউজ পোর্টাল
•
31 মে 2021, 06:17 বিকাল
•
784 বার পঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) যোগ্য শিক্ষকদের মধ্যে থেকে উপাচার্য নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে উপাযার্চের দাবিতে মানববন্ধন করে তারা।
মানবন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা নিজ বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগের দাবিকে প্রাণের দাবি বলে উল্লেখ করে জানান, আমাদের নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে উপাচার্য হলে তারা আমাদের কষ্ট বুঝতে পারবেন এবং আমাদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। আমরা ভাড়াটিয়া উপাচার্য চাই না।