শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নিলেন বাইডেন

অনলাইন নিউজ পোর্টাল • 12 আগস্ট 2020, 12:36 দুপুর • 237 বার পঠিত
ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নিলেন বাইডেন

আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকেই বেছে নিলেন ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ১১ আগস্ট জো বাইডেন রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন।

ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের নাম ঘোষণা করায় এক টুইট বার্তায় বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কমলা হ্যারিস লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট পদের জন্য আমাদের দলের মনোনীত প্রার্থী হিসেবে তার সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত এবং তাকে আমাদের সর্বাধিনায়ক হওয়ার জন্য যা করতে হবে তা করার জন্য আমি সম্মানিত। তিনি আরও লিখেছেন, জো বাইডেন মার্কিনিদের একসাথে করতে পারবেন কারণ তিনি আমাদের জন্য লড়াই করেই জীবন কাটিয়েছেন।

রানিংমেট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নেয়ার পর সমর্থকদের উদ্দেশে জো বাইডেন বলেছেন, কমলা হ্যারিসকে আমার রানিংমেট হিসেবে বেছে নিয়েছি। আপনাদেরকে নিয়ে একসঙ্গে আমরা ডোনাল্ড ট্রাম্পকে হারাব।