শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

উত্তরের পথে ৪০ কিলোমিটার জুড়ে যানজট

মোহাম্মদ খাইরুল আমিন • 09 জুলাই 2022, 03:58 দুপুর • 299 বার পঠিত
উত্তরের পথে ৪০ কিলোমিটার জুড়ে যানজট

পদ্মা সেতু হওয়ায় এই কোরবানি ঈদে দক্ষিণের মানুষের ঈদযাত্রা হয়েছে মসৃন। অথচ এই অঞ্চলেই এততাল কি ভোগান্তিটাই না ছিল। দক্ষিণের সমস্যা মিটলেও উত্তরের অবস্থা যাচ্ছেতাই। আজ শনিবার বিকেলে এই প্রতিবেদন লেখার সময় উত্তরের পথে ৪গ কিলোমিটারের যানজটে লাখ লাখ মানুষ ভোগান্তিতে। 

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে এই যানজট। সেটা শনিবারে পা দিতে সময়ে সঙ্গে আরো জটিল হয়েছে। দীর্ঘ হয়েঝে জট আর গাড়ির সারি। বঙ্গবন্ধু সেতুর সেতুর পূর্বপ্রান্ত থেকে শনিবার সকাল পর্যন্ত টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কি পর্যন্ত ৪০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

যে সময়ে মানুষ গন্তব্যে পৌঁছাতো সেই সময়ের চেয়ে ককেগুণ বেশি সময় এখন লাগছে। কোনো ক্ষেত্রে দুই গুণ সময়, কোনো ক্ষেত্রে তিন গুণ সময়। নারী, শিশু, বৃদ্ধদের দীর্ঘ এই সফরে জেরবার হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে তাদেরই। 

এমনও আছে যে শুক্রবার রাত ১২টায় রওনা দিয়ে ১০ ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত যেতে পেরেছেন কেউ। ঢাকা থেকে বের হয়ে একটু পরপরই যানজটে আটকে যাচ্ছেন মানুষ। 

এমন কষ্টে বাড়ি যেতে হচ্ছে বলে ঈদের আনন্দ নষ্ট হচ্ছে বলে অনেকের অভিযোগ।