শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

উত্তরায় বার ও ক্লাবে পুলিশের অভিযান, গ্রেফতার ৮

অনলাইন নিউজ পোর্টাল • 04 ফেব্রুয়ারি 2021, 01:23 দুপুর • 652 বার পঠিত
উত্তরায় বার ও ক্লাবে পুলিশের অভিযান, গ্রেফতার ৮

রাজধানীর উত্তরা থেকে বিয়ার ও বিদেশি মদসহ আটজনকে আটক করেছে পুলিশ। বুধবার ও মঙ্গলবার উত্তরার তিন এবং পাঁচ নম্বর সেক্টরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উইলিয়াম রোজারিও, শাওন, ইমরান, শমির উদ্দিন, কাওছার কিবরিয়া, রিপন, রাজন ও সহিদুর রহমান মিজান।

উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান সরদার বলেন, তিন নম্বর সেক্টরে প্যারাডাইস টাওয়ারে অবস্থিত ব্যাম্বু শ্যুট চাইনিজ রেস্টুরেন্ট থেকে বিয়ারের আটটি খালি বোতল, বিভিন্ন ব্র্যান্ডের মদের চারটি খালি বোতল উদ্ধারসহ উইলিয়াম রোজারিও, শাওন, ইমরান ও শমির উদ্দিনকে আটক করা হয়। ৫ নম্বর সেক্টর ১২ নম্বর রোডে অবস্থিত লিজেন্ড ক্লাব লিমিটেড বারে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫১ বোতল বিদেশি মদসহ সাহিদুর রহমান মিজানকে আটক করা হয়।

তিন নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে অবস্থিত এয়ারোলিং আবাসিক হোটেল থেকে ৬০টি হান্টার বিয়ারের খালি বোতল এবং একটি খালি বিদেশি মদের বোতলসহ কাওছার কিবরিয়া, রিপন ও রাজনকে আটক করা হয়।

উত্তরা ৯ নম্বর সেক্টরে হোটেল গ্র্যান্ড প্যালেস, হানসা হোটেল, ১১ নম্বর সেক্টরে হোটেল প্লাটিনাম, ১৪ নম্বর সেক্টরে হবনব চাইনিজ রেস্টুরেন্ট, ১২ নম্বর সেক্টরে শাহ মখদুম অ্যাভিনিউ রোডে অবস্থিত লাভলীন রেস্টুরেন্টের পঞ্চম তলায় একটি সিসা বারে অভিযান চালিয়ে সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এছাড়া একই ভবনে অবস্থিত একটি স্পা হাউস ও সিগনেচার ক্লাবেও অভিযান চালানো হয়।