উত্তর কোরিয়ায় করোনার প্রথম ঢেউ শেষ হলো
মোহাম্মদ খাইরুল আমিন
•
05 আগস্ট 2022, 10:35 দুপুর
•
247 বার পঠিত
উত্তর কোরিয়া করোনাভাইরাসের প্রথম ঢেউয়ের সমাপ্তি ঘটেছে বলে ঘোষণা করেছেন।
আজ শুক্রবার উত্তর কোরিয়ায় কোনো জ্বরাক্রান্ত রোগী নেই বলে ঘোষণা করে দেশটির কর্তৃপক্ষ। -খবর রয়টার্সের।
করোনার প্রথম ঢেউ অতিক্রম করলেও দেশটির অর্থনীতিতে ধাক্কা দীর্ঘমেয়াদি গভীরতা সৃষ্টি করেছে। এছাড়া টিকা না নেয়া লোকজনের মাধ্যমে ভবিষ্যতে করোনা সংক্রমণ আরো বাড়তে পারে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, মহামারি প্রতিবন্ধক এ অবস্থায় প্রবেশ একটি স্থীতিশীলতার ধাপ। এটি বিজয়ের চেয়ে বেশি। উত্তর কোরিয়া বলছে, তারা মহামারি রোধের নীতি ভালোভাবে বাস্তবায়ন করতে দ্বিগুণ প্রচেষ্টা চালাবে।
তবে দেশটি জানায়, গত এপ্রিল থেকে প্রায় ৫০ লাখ লোক জ্বর থেকে সুস্থ হয়েছেন এবং ৭৪ জন মারা গেছেন। তবে গত ৩০ জুলাই থেকে দেশটিতে কোনো জ্বরে আক্রান্ত রোগী নেই বলে জানানো হয়।