উত্তর কোরিয়ায় করোনা সংক্রমণের ইঙ্গিত
করোনা ছড়ানোর পরেই নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। এরপর আর দেশটিতে করোনা সংক্রমণের বিষয়ে কোন তথ্য জানা যায়নি। এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কিছু জানায়নি কিম জং উন। এদিকে সবার সাথে আলাদা হয়ে যাওয়ায় এরইমধ্যে চরম খাদ্য সংকটে পড়েছে উত্তর কোরিয়া। এতে করে মারাত্মকভাবে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এরইমধ্যে করোনা ইস্যুতে কয়েকজন কর্মকর্তার বদলির ঘটনা ঘটেছে উত্তর কোরিয়ায়। ওই কর্মকর্তারা জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি বিরাট সংকট সৃষ্টি করেছেন। এর ফলে পরিস্থিতি খারাপ হয়েছে।
কিম বলেছেন, ‘এসব কর্মকর্তার ‘দক্ষতার অভাব এবং কর্তব্যে অবহেলা’ গুরুত্বপূর্ণ কাজ বাস্তবায়নের পধে বাধা হয়ে দাঁড়িয়েছে।’ তিনি ওই কর্মকর্তাদের ‘আত্ম-রক্ষামূলক ও নিষ্ক্রিয়’ হিসেবে উল্লেখ করেছেন।
এ ঘটনা দেশটিতে করোনা সংক্রমণের ইঙ্গিত দেয় বলে ধারণা করা হচ্ছে। দেশটির জীর্ণ চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসা সামগ্রী সরবরাহের অভাবে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।