শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার অর্থনীতি এখন খারাপ অবস্থায় রয়েছে

অনলাইন নিউজ পোর্টাল • 09 এপ্রিল 2021, 12:24 দুপুর • 292 বার পঠিত
উত্তর কোরিয়ার অর্থনীতি এখন খারাপ অবস্থায় রয়েছে

বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত রাষ্ট্রীয় নেতাদের একজন উত্তর কোরিয়ার কিম জং উন। তিনি প্রকাশ্যে স্বীকার করে নিলেন, তার দেশের অর্থনৈতিক দুরাবস্থার কথা। তিনি বলেছেন, দেশের অর্থনীতি এখন সব চেয়ে খারাপ অবস্থায়।

এক বৈঠকে মিলিত হয়ে কিম এ কথা বলেন। তার ভাষ্য, দেশ এখন সব চেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কীভাবে এই অবস্থা থেকে দেশকে টেনে তোলা যায়, দলীয় কর্মীদের সঙ্গে তা নিয়েও আলোচনা করেন ওই বৈঠকে।

উল্লেখ্য, করোনা সংক্রমণ ফলে বিশ্বের আর পাঁচটা দেশের মতো উত্তর কোরিয়াতেও লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন কিম জং। কিন্তু তার ফলে দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে গিয়ে ঠেকেছে। সাধারণ মানুষ চরম আর্থিক সঙ্কটের মুখে পড়েছেন।