শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় বিড়াল ও কবুতর হত্যার নির্দেশ দিয়েছেন কিম জং-উন

অনলাইন নিউজ পোর্টাল • 03 জুন 2021, 02:06 দুপুর • 878 বার পঠিত
উত্তর কোরিয়ায় বিড়াল ও কবুতর হত্যার নির্দেশ দিয়েছেন কিম জং-উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন অদ্ভুত এক আদেশ জারি করেছেন। দেশের সেনাকে নির্দেশ দিয়েছেন, সীমান্তের ওপার থেকে আসা সমস্ত বিড়াল ও পায়রা খতম করে দিতে হবে। তার ধারণা, ওই দুটি নিরীহ পশু ও পাখি উত্তর কোরিয়ায় করোনাভাইরাস ছড়াচ্ছে। কিম দাবি করেছেন, সীমান্ত পেরিয়ে চীন থেকে করোনা আমদানি করছে বিড়াল ও পায়রা।

জানা গেছে, দেশটিতে করোনাভাইরাসের প্রকোপ কীভাবে ছড়ালো তা খতিয়ে দেখতে নেমেছিল সেখানকার প্রশাসন। আর সেই তদন্তের রিপোর্টে পথে ঘুরে বেড়ানো বিড়ালদের দায়ী করা হয়েছে। এরপরই চীনের সীমান্ত পেরিয়ে কোনো পশু বা পাখি উত্তর কোরিয়ায় ঢুকলেই গুলি করে মেরে ফেলার নির্দেশ জারি করেছেন কিম। এমনকি বিড়াল পোষার কারণে কর্তৃপক্ষের রোষের মুখেও পড়তে হচ্ছে মানুষজনকে। এজন্য শাস্তির পাশাপাশি আইসোলেশনেও থাকতে হচ্ছে এসব পরিবারকে।

এদিকে স্থানীয় প্রশাসনকে পশু-পাখি মারার জন্য চাপ দিচ্ছে কিম সরকার। কিমের এমন আদেশে উত্তর কোরিয়া জনগণের একাংশ ক্ষুদ্ধ বলেও শোনা যাচ্ছে।