উত্তাল সাগরে ১১ ট্রলার ডুবি, ৩৪ জেলে নিখোঁজ
মোহাম্মদ খাইরুল আমিন
•
20 আগস্ট 2022, 02:43 দুপুর
•
401 বার পঠিত
বঙ্গোপসাগর এখন উত্তাল। আর এমন সময় পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১১টি মাছধরা ট্রলার ডুবে যাওয়ার ঘটনার কথা জানা গেছে। এইসব ট্রলারে অন্তত ১৫০ জেলে ছিলেন।
ডুবে যাওয়া ট্রলারের অনেককে অন্যান্য ট্রলারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। শেষ খবর হলো, এখনো ৩৪ জন জেলে নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার এই ৩৪ জেলের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়।
এই সব ট্রলার গতকাল শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে ডুবে গেছে।
দুর্ঘটনার শিকার হওয়ার পর উদ্ধার হওয়া জেলেদের কাছ থেকে জানা গেছে, সাগরে ঢেউ খুব অস্বাভাবিক ছিল। আর তখন ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়।