শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উত্তাল ফ্রান্সে আহত ৬৭ পুলিশ, গ্রেফতার ৯৫

অনলাইন নিউজ পোর্টাল • 07 ডিসেম্বর 2020, 12:19 দুপুর • 250 বার পঠিত
উত্তাল ফ্রান্সে আহত ৬৭ পুলিশ, গ্রেফতার ৯৫

ফ্রান্সে নিরাপত্তা সংক্রান্ত একটি বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভে ৬৭ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এছাড়া বিক্ষোভের জেরে দেশটির পুলিশ এখন পর্যন্ত ৯৫ জনকে গ্রেফতার করেছে।

টুইট বার্তায় দারমানিন বলেন, শনিবারের বিক্ষোভে ৪৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। দেশটির পুলিশ সূত্র জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোঁড়া গুলিতে প্যারিসে একজন দমকলবাহিনীর কর্মীও আহত হয়েছেন।

শনিবার ফ্রান্সে বিতর্কিত খসড়া আইনের বিরুদ্ধে দেশজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নামে। এসময় বিক্ষোভে সুপারমার্কেটের জানালা, সংস্থার প্রোপার্টি এবং একটি ব্যাংক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি গাড়ি আগুনে পুড়েছে। পুলিশ বিক্ষোভ হটাতে কাঁদানে গ্যাস ছুঁড়ে।

প্যারিসে সরকার বিরোধী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের সদস্যেরাসহ কয়েক হাজার মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করার সময় মুখ ঢাকা ও কালো পোশাক পরা একদল বিক্ষোভকারী দাঙ্গা পুলিশের ওপর হামলা চালায়।