উঠে গেছে নিষেধাজ্ঞা, ইলিশ শিকারে নামছেন জেলেরা
শেষ হচ্ছে সাগর ও নদীতে মা ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা। সোমবার মধ্যরাত থেকে ট্রলার নিয়ে ইলিশ শিকারের লক্ষে গভীর সমুদ্রে যাত্রা করবে জেলেরা। তাই শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন বৃহৎ মৎস্য বন্দর মহিপুর ও আলীপুরের ট্রলার মালিক, মৎস্য ব্যবসায়ী ও জেলেরা।
গত ৪ অক্টোবর থেকে মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য নদী-নদী ও সাগরে মাছ শিকার বন্ধ ঘোষণা করে সরকার। এ সময় ইলিশ পরিবহন, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। তবে নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি প্রনোদণা বাড়ানোর দাবি জানিয়েছিলেন মৎস্য সংশ্লিষ্টরা।
মৎস্য জীবীরা জানান, মা ইলিশ রক্ষায় সাগরে মাছ শিকার করেনি জেলেরা। এ বছর ভরা মৌসুমে তেমন মাছ ধরা পড়েনি। তবে নতুন করে স্বপ্ন পুরণের লক্ষে এরই মধ্যে ট্রলার, নৌকা মেরামত শেষে নতুন সুতায় বুনোন দিয়ে সাগরে ফেরার অপেক্ষায় মুখিয়ে আছেন মৎস্য আহরনকারীরা।