শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

উন্নয়নে বাংলাদেশের বিশেষ গতি চলমান: তথ্য সচিব

অনলাইন নিউজ পোর্টাল • 28 অক্টোবর 2021, 06:17 বিকাল • 388 বার পঠিত
উন্নয়নে বাংলাদেশের বিশেষ গতি চলমান: তথ্য সচিব

বঙ্গবন্ধু একটি স্বাধীন সার্বভৌম জাতি রাষ্ট্র উপহার দিয়েছেন এমনটি বলেছেনা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন। বর্তমানে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বিশেষ গতি নিয়ে অগ্রসরমান। কোভিড পরিস্থিতির মধ্যেও বাংলাদেশের উন্নয়ন থেমে থাকেনি।
বৃহস্পতিবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শীর্ষক প্রচারণা কার্যক্রমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

গণযোগাযোগ অধিদফতরের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় দেশব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।