শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
শিক্ষা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু

মোহাম্মদ খাইরুল আমিন • 19 আগস্ট 2022, 10:55 দুপুর • 624 বার পঠিত
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা শুরু

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে আজ। দেশের ২৭৫টি কেন্দ্রে এই পরীক্ষা শুরু হয়।

আজ শুক্রবার বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু পরীক্ষা দুই ঘণ্টার চলবে। 

এদিনই দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

এবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় অংশ নিতে ৫১ হাজার ২২৮ জন শিক্ষার্থী আবেদন করেছে।

করোনাভাইরাসের কারণে পুনর্বিন্যস্ত পাঠ্যক্রমে এবারের পরীক্ষা নেওয়া হচ্ছে। ৫০ নম্বরে হবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষা। অন্যান্য বিষয়ের পরীক্ষা হচ্ছে ৫৫ নম্বরে।

৪০ নম্বরের সৃজনশীল ও ১৫ নম্বরের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর পরীক্ষার্থীদের দিতে হবে।

আজ শুরু হয়ে এই পরীক্ষা ১৬ সেপ্টেম্বর শেষ হবে। পরীক্ষা প্রতি শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে।

২০ আগস্ট দুপুর ২টায় উচ্চতর গণিত, ২৬ আগস্ট সকাল ১০টায় ইংরেজি প্রথম পত্র, দুপুর ২টায় ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরু হবে। 

২ সেপ্টেম্বর সকালে গণিত, দুপুরে অর্থনীতি, ৩ সেপ্টেম্বর সকালে ভূগোল ও পরিবেশ এবং ৯ সেপ্টেম্বর সকালে  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ব্যবসায় উদ্যোগ ও পদার্থবিজ্ঞান পরীক্ষা হবে।

৯ সেপ্টেম্বর দুপুরে ২টায় কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান পরীক্ষা হবে। ১৬ সেপ্টেম্বর পরীক্ষার শেষ দিন সকালে  হিসাববিজ্ঞান ও রসায়ন, এবং দুপুরে ফিন্যান্স ও ব্যাংকিং, জীববিজ্ঞান এবং পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের পরীক্ষা হবে।