শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উইঘুরদের ওপর চীনের নিষ্পেষণমূলক নীতিকে সমর্থন দিয়েছে পাকিস্তান

অনলাইন নিউজ পোর্টাল • 02 জুলাই 2021, 06:33 বিকাল • 242 বার পঠিত
উইঘুরদের ওপর চীনের নিষ্পেষণমূলক নীতিকে সমর্থন দিয়েছে পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান চীনের শিনজিয়াং-এ সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চীনের নিষ্পেষণমূলক নীতিকে সমর্থন দিয়েছেন। উইঘুরদের বিষয়ে চীনা নীতিকে বরাবরই সমর্থন দিয়ে এসেছে পাকিস্তান। এবার চীনা গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি আরো পাকাপোক্ত করলেন তিনি। 

একইসঙ্গে তিনি চীনের একদলীয় শাসন ব্যবস্থারও প্রশংসাও তিনি করেছেন।ইমরান খান বলেছেন, নির্বাচনী গণতন্ত্র থেকে চীনা কমিউনিস্ট এক দলীয় শাসন তুলনামূলক ভাল শাসন ব্যবস্থা।

ইমরান খানকে বিভিন্ন সময়ে ভারতীয় কাশ্মীরসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায়। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ইসলামোফোবিয়ার বিরুদ্ধে কথা বলেছেন। কিন্তু উইঘুর ইস্যুতে তিনি চীনকে সরাসরি সমর্থন দিয়েছেন।

তিনি বলেন, শিনজিয়াং নিয়ে চীন যা বলে তার সঙ্গে পশ্চিমা গণমাধ্যম ও সরকারগুলোর দাবির কোনো মিল নেই। যেহেতু চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দারুণ সেহেতু আমরা চীনের দাবিকেই সত্যি বলে মেনে নিয়েছি। শিনজিয়াং নিয়ে চীন যা দাবি করছে, আমাদের তার প্রতি সমর্থন রয়েছে।