শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উইঘুরদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছে চীন: অ্যামনেস্টি

অনলাইন নিউজ পোর্টাল • 12 জুন 2021, 09:39 সকাল • 927 বার পঠিত
উইঘুরদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করেছে চীন: অ্যামনেস্টি

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে বসবাসরত মুসলিমদের নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে সংগঠনটি অভিযোগ করেছে, জিনজিয়াং প্রদেশে উইঘুর ও সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করছে চীন।
বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে উইঘুর, কাজাখ ও মুসলিমরা চীনে গণআটক, নজরদারি ও নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে বলেন, চীন মানবতার বিরুদ্ধে যে অপরাধ করেছে, তা তথ্যসহ প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। অন্য দেশগুলো যেন সাহসী হয়ে উপায় ঠিক করে এবং চীনকে এই কাজ বন্ধ করতে বাধ্য করে। আমরা যে তথ্য-প্রমাণ দিয়েছি, তারপর দেশগুলোর পক্ষে চুপ করে থাকা মুশকিল।

১৬০ পাতার প্রতিবেদনে অ্যামনেস্টি ২০১৯-এর অক্টোবর থেকে ২০২১-এর মে পর্যন্ত গবেষণা করেছে। তারা ১২৮ জনের সাক্ষাৎকার নিয়েছে। তার মধ্যে ৫৫ জন চীনের উইঘুর শিবিরে ছিলেন। আর ৬৮ জন সেসব পরিবারের সদস্য, যে পরিবার থেকে কেউ হারিয়ে গেছেন বা তাদের আটক করা হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে।