শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উইঘুর মুসলিমদের অভিনব কায়দায় স্থানান্তর করছে চীন

অনলাইন নিউজ পোর্টাল • 06 মার্চ 2021, 07:08 বিকাল • 286 বার পঠিত
উইঘুর মুসলিমদের অভিনব কায়দায় স্থানান্তর করছে চীন

 

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি'র এক বিশেষ রিপোর্টে উঠে এসেছে, চীনের জিনজিয়াং প্রদেশের হাজার হাজার উইঘুর এবং আরও নানা জাতিগত সংখ্যালঘুদের সংখ্যা কমাতে বিশেষ করে মুসলমানদের সংখ্যা কমাতেই নিজেদের বাড়ি থেকে অনেক দূরে কাজের জন্য পাঠিয়ে দিচ্ছে চীনা কর্তৃপক্ষ। বলতে গেলে এক অভিনব পন্থা অনুসরণ করছে চীন।

 

 

 

তবে চীন সরকারের দাবি পুরোটাই অন্যরকম তাদের ভাষ্যমতে, চীনের মঙ্গাপিরিতো এলাকা গুলোতে বেকারত্বের হার বেশি। এই বেকারত্ব এবং দারিদ্র দূরীকরণের লক্ষ্যেই এসব চাকরি ও বদলির পরিকল্পনা করা হয়েছে।

 

 

এদিকে বিবিসি'র পাওয়া সাক্ষ্যপ্রমাণে আভাস পাওয়া গেছে যে, চীন মুসলমানদের এবং সংখ্যালঘুদের জীবনধারা ও চিন্তাভাবনায় পরিবর্তন আনার জন্য গত কয়েক বছরে জিনজিয়াং প্রদেশ জুড়ে যেসব শিবির গড়ে তোলা হয়েছে তার পাশাপাশিই এসব চাকরিগুলোর পরিকল্পনা করা হচ্ছে।

 

 

 

এই জরিপটি আসলে শুধু চীনের শীর্ষ কর্মকর্তাদেরই দেখার কথা ছিল। কিন্তু দুর্ঘটনাবশত তা অনলাইনে প্রকাশ হয়েছে। চীনের প্রোপাগান্ডা রিপোর্ট, সাক্ষাতকার এবং বিভিন্ন কারখানা পরিদর্শনের ওপর ভিত্তি করে বিবিসি যে অনুসন্ধান চালাচ্ছে -তার একটি অংশ হচ্ছে এই জরিপ।

 

 

 

একটি ভিডিও ক্লিপে দেখা যায় চীনের উইঘুর কাজাখ ও অন্যান্য সংখ্যালঘুদের তাদের বাড়ি থেকে বহু দূরে নিয়ে যাওয়া হচ্ছে, এবং যাওয়ার জন্য তাদের জোড় করেছে চীন সরকার। এক কর্মকর্তার সাথে উইঘুর স্থানীয় বাসিন্দার কথোপকথনে দেখা যায়, উইঘুর ওই বাসিন্দা বলছেন, আমি চাইনা আমার মেয়ে এতো দূরে চাকরিতে যাক, আমরা তো এখানেই উপার্জন করতে পারছি, আমরা যেমন আছি এই জীবন নিয়েই ভাল থাকতে চাই।

 

 

 

কিন্তু তারপরও তাদের উপর সরকার থেকে চাপ দেয়া হতে থাকল এবং শেষ পর্যন্ত বুজায়নাপ কাঁদতে কাঁদতে রাজি হন। বলেন, ‘আমি যাবো যদি অন্যরাও যায়।’