উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা চালাচ্ছে চীন
অনলাইন নিউজ পোর্টাল
•
01 এপ্রিল 2021, 10:42 দুপুর
•
245 বার পঠিত
চীনের জিনজিয়াং প্রদেশে বাস করা সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর ‘গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ’ চালিয়ে যাচ্ছে বেইজিং। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘জিনজিয়াংয়ের প্রধানত মুসলিম উইঘুর এবং অন্যান্য জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে এ বছর (২০২০) গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।’
এতে আরও বলা হয়, জিনজিয়াং-এ ১০ লাখেরও বেশি সাধারণ মানুষকে নিয়মবহির্ভূতভাবে আটক করে রাখা হয়েছে। ধর্ষণ, নির্যাতনের পাশাপাশি বলপূর্বক সন্তান জন্মদানের ক্ষমতা নষ্ট করে দেয়া হচ্ছে। বাধ্যতামূলক শ্রম আর কঠোর নিষেধাজ্ঞা তো রয়েছেই।