উইঘুর ইস্যুতে চীনের প্রতি মৌন সম্মতি জানাচ্ছে পাকিস্তান
অনলাইন নিউজ পোর্টাল
•
09 জুলাই 2021, 02:56 দুপুর
•
777 বার পঠিত
বিশ্বব্যাপী চীন উইঘুরদের ওপর গণহত্যা ও মানবধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে সমালোচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান উইঘুর ইস্যুতে চীনের প্রতি সমর্থন বাড়াচ্ছে।
চীনা সরকারের নির্দেশে এবার দক্ষিণ এশিয়ার সীমান্তের কাছে অবস্থান করা মুক্তিকামী উইঘুরদের ব্যক্তিগত পর্যায়েও হস্তক্ষেপ করছে পাকিস্তান।
কুনওয়ার খুলদুনে শহীদ দ্য ডিপ্লোম্যাটে বলেন, চীনের জিনজিয়াং অঞ্চলের রাজধানী উরুমকির দাবানচেং জেলার বাসিন্দা উইগুর মুসলিম পরিবারের সদস্য আব্দুল ওয়ালি। টেক্সটাইল এবং কার্পেট ব্যবসায়ী আব্দুল ওয়ালির বড় ভাইকে স্থানীয় কর্তৃপক্ষ অপহরণ করেছে।