উগ্রপন্থির তালিকায় উঠে এলো নাভালনির সংগঠন!
অনলাইন নিউজ পোর্টাল
•
10 জুন 2021, 10:00 দুপুর
•
701 বার পঠিত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিদ্রূপ করার প্রচারণার অংশ হিসেবে আলেক্সেই নাভালনির প্রতিষ্ঠিত সংগঠনগুলোকে ‘উগ্রপন্থি’ আখ্যা দিয়েছে দিয়ে সেগুলোকে অবৈধ ঘোষণা করেছেন দেশটির একটি আদালত।
স্থানীয় সময় বুধবার (৯ জুন) মস্কো সিটি কোর্টের রায় দিয়েছেন- নাভালনির দুর্নীতিবিরোধী ফাউন্ডেশন (এফবিকে) এবং রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এর অন্যান্য অফিসগুলো বন্ধের আদেশ দেয়।
রাশিয়ার আইন অনুযায়ী ‘উগ্রপন্থি’ হওয়ার অর্থ যিনি ওই সংগঠনে কাজ করবে, অর্থায়ন করবে এমনকি সাধারণভাবে সমর্থন করবে তার বিরুদ্ধে মামলা অথবা দীর্ঘ সময়ের জন্যও কারাবন্দি করা যাবে।