শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

মোহাম্মদ খাইরুল আমিন • 22 অক্টোবর 2025, 05:06 বিকাল • 260 বার পঠিত
উগান্ডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৩

উগান্ডায় একটি প্রধান মহাসড়কে বুধবার ভোরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬৩ জন নিহত ও বেশ ক’জন আহত হয়েছে। দেশটির পুলিশের বরাত দিয়ে বুধবার নাইরোবি থেকে এএফপি এ খবর জানায়।

এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে পুলিশ জানায়, মধ্যরাতের ঠিক পরে কাম্পালা-গুলু মহাসড়কে দুটি বাস ওভারটেক করার সময় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ৬৩ জন প্রাণ হারায় এবং আরো বেশ ক’জন আহত হয়।  তারা সকলেই দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রী ছিল।