শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

উগান্ডার মুসলিমরা প্রতি রমজানে ১২ ঘণ্টা রোজা রাখেন

অনলাইন নিউজ পোর্টাল • 30 এপ্রিল 2021, 03:01 দুপুর • 248 বার পঠিত
উগান্ডার মুসলিমরা প্রতি রমজানে ১২ ঘণ্টা রোজা রাখেন

 আফ্রিকার পূর্বাঞ্চলীয় স্থলবেষ্টিত একটি দেশ। দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে দক্ষিণ সুদান ও পশ্চিমে কঙ্গো, দক্ষিণ পশ্চিমে রুয়ান্ডা ও দক্ষিণে তানজানিয়া অবস্থিত। কাম্পালা উগান্ডার রাজধানী ও বৃহত্তম শহর। ভিক্টোরিয়া হ্রদের তীর ঘেঁষে দক্ষিণাঞ্চলের বিশাল ভূমি কেনিয়া ও তানজানিয়ার সীমান্ত হিসেবে চলেছে।

প্রাকৃতিক দৃশ্যের ধারক হিসেবে ঘন কুয়াশাচ্ছন্ন অরণ্য, তুষার আবৃত পর্বত, সুদৃশ্য হ্রদ ও বিস্তৃত উদ্যান সমৃদ্ধ আফ্রিকার প্রাকৃতিক দৃশ্যের ধারণ উগান্ডা। এর প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে উইনস্টন চার্চিল এটিকে ‘আফ্রিকার মুক্তো’ বলে অভিহিত করেন।

উগান্ডার গ্রামে ইফতারের জন্য পালাক্রমে একটি বাড়িতে সমবেত হোন মুসলিমরা।

উগান্ডার মোট জনসংখ্যার পরিমাণ ১২০ মিলিয়ন। এর মধ্যে মুসলিমদের সংখ্যা ১২ মিলিয়ন, যা মোট জনসংখ্যার এক চতুর্থাংশ। দিন ও রাত এক সমান হওয়ায় উগান্ডার মুসলিমরা রমজানের রোজা ১২ ঘণ্টা পালন করেন। উগান্ডায় রমজানের রোজার অন্যতম বৈশিষ্ট্য এটি। রমজান মাস কেন্দ্র করে উগান্ডার মুসলিমদের মধ্যে অনেক সংস্কৃতি চালু আছে। এখানকার মুসলিমরা পবিত্র মরজান মাস অত্যন্ত ভাব-গাম্ভীর্যের সঙ্গে অতিবাহিত করেন।

রমজান মাসে অনেক বাড়ির মানুষ একটি বাড়িতে মিলিত হয়ে ইফতারের মাধ্যমে রোজা সমাপ্ত করে। রমজান মাসে উগান্ডার গ্রামাঞ্চলের সম্মিলিত ইফতার সবার মধ্যে খুবই জনপ্রিয়। ইফতারের জন্য প্রতিদিন একটি করে ঘর নির্ধারণ করা হয়।

 অধিকাংশ মুসলিম মসজিদে ইফতার করতে পছন্দ করেন। মসজিদে তারাবির নামাজও অনুষ্ঠিত হয়। অনেক পরিবারও তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করে।