ট্যাক্স ইস্যুতে বিপাকে ব্রিটিশ সরকার
চলমান জ্বালানি সংকটের মধ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন লিজ ট্রাস। গত ২৩ সেপ্টেম্বর ব্রিটেন সরকার ট্যাক্সের ক্ষেত্রে বড় রকমের ছাড় দিতে ঋণ গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়। এই ঘোষণার ফলে ব্রিটেনের অর্থনৈতিক বাজার প্রায় হুমকির মুখে এবং এই পদক্ষেপের ফলে ব্রিটিশ সরকারের বন্ডের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পুরো বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ব্যাংক অব ইংল্যান্ডকে হস্তক্ষেপ করার বিষয়ে অনেকটা প্ররোচনাও দিয়েছে। তবে সম্মেলনে কনজারভেটিভ দলের সংসদ সদস্যরা নীতি পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, পরিবর্তনের বিষয়গুলো তারা কিছুটা বুঝতে পেরেছেন।
ব্রিটেনের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেং নীতি পরিবর্তন দিয়েই তার রাজনৈতিক কর্মজীবন শুরু করেছেন। আয়করের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেখান থেকে শেষ পর্যন্ত তিনি ফিরে এসেছেন। এরপর বাজার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে।
কিন্তু ওই সিদ্ধান্তে খুব কম ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। যদি ধনীদের কর বিরতি দেওয়া হতো তাহলে সরকারের ক্ষতি হতো দুই বিলিয়ন পাউন্ড। তবে কর ছাড়ের আওতায় এখনও সরকারকে গুণতে হবে ৪৩ বিলিয়ন পাউন্ড।