শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্কের শান্তি আলোচনায় যোগ দেবেন আফগানিস্তানের তালেবান গোষ্ঠী

অনলাইন নিউজ পোর্টাল • 28 এপ্রিল 2021, 11:55 দুপুর • 639 বার পঠিত
তুরস্কের শান্তি আলোচনায় যোগ দেবেন আফগানিস্তানের তালেবান গোষ্ঠী

তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবান গোষ্ঠী যোগ দেবে বলে জানিয়েছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ সাদেক খান তালেবানের সিদ্ধান্তের কথা আফগান সরকারকে জানিয়েছেন।

মঙ্গলবার আফগান সরকারের পাকিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি মোহাম্মাদ ওমর দাউদযাই বলেছেন, পাক প্রতিনিধি তালেবানের সম্মতির কথা জানিয়েছেন। বৈঠকে অংশগ্রহণের পাশাপাশি তালেবান সহিংসতা হ্রাস ও যুদ্ধবিরতির বিষয়েও সম্মত হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে।

মোহাম্মাদ সাদেক খানের নেতৃত্বে পাকিস্তানের একটি প্রতিনিধিদল বর্তমানে আফগানিস্তান সফর করছেন। গত ২৪ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে আফগান সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনা হওয়ার কথা থাকলেও তালেবান নেতাদের অনাগ্রহের কারণে তা দ্বিতীয় বার পিছিয়ে গেছে।