তুরস্কের ইস্তাম্বুলে বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত
অনলাইন নিউজ পোর্টাল
•
10 আগস্ট 2020, 11:32 দুপুর
•
794 বার পঠিত
তুরস্কের ইস্তাম্বুলে রবিবার এক বাস দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন মারা গেছেন এবং আরো ২৫ জন আহত হয়েছেন।
ইস্তাম্বুল উত্তরাঞ্চলীয় মারমারা মোটরওয়েতে একটি যাত্রীবাহী বাস ওভারপাসের একটি দেয়ালের সাথে ধাক্কা খায়।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিন শিশুসহ আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।