শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
জাতীয়

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক

অনলাইন নিউজ পোর্টাল ২৪ • 10 ফেব্রুয়ারি 2023, 10:25 দুপুর • 332 বার পঠিত
তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক

তুরস্ক-সিরিয়ায় প্রাণঘাতী ভূমিকম্পে বিপুল প্রাণহানির ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে রাষ্ট্রীয়  শোক পালন করা হয়েছে। 

সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি- বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়াও নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
গত সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশ দুটিতে চলতি শতাব্দির ভয়াবহতম এ ভূমিকম্পে নিহতের সংখ্যা এরই মধ্যে ১৯ হাজার ছাড়িয়েছে।