শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
ONP24
ব্রেকিং
আন্তর্জাতিক

তুরস্ক ও তালেবান সরকারের মধ্যে সম্পর্ক জোরদারের অঙ্গীকার

অনলাইন নিউজ পোর্টাল • 30 সেপ্টেম্বর 2021, 07:17 বিকাল • 281 বার পঠিত
তুরস্ক ও তালেবান সরকারের মধ্যে সম্পর্ক জোরদারের অঙ্গীকার

বুধবার আফগানিস্তানের দ্বিতীয় ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত। তিনি কাবুল ও আঙ্কারার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার আশ্বাস দেন।

তুর্কি দূতাবাস টুইটারে জানিয়েছে, রাষ্ট্রদূত সিহাদ এরগিনে এবং তালেবানের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী আবদুল সালাম হানাফী ‘তুর্কি ও আফগান জনগণের মধ্যে দৃঢ় বন্ধনের উপর জোর দেন এবং ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।