তুরাগ নদীতে ট্রলারডুবির শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার
অনলাইন নিউজ পোর্টাল
•
09 অক্টোবর 2021, 01:23 দুপুর
•
271 বার পঠিত
রাজধানীর গাবতলী সংলগ্ন আমিন বাজারের কয়লারঘাটে তুরাগ নদীতে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সকাল আটটা ৫০ মিনিটে ট্রলারডুবির খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল ঘটনাস্থলে যায়। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস নিখোঁজ দুই শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করেছে। তাদের নাম-ঠিকানা জানা যায়নি। এখনো অন্তত চার জন নিখোঁজ রয়েছেন।