টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদত্যাগ
অনলাইন নিউজ পোর্টাল
•
30 নভেম্বর 2021, 08:36 রাত
•
482 বার পঠিত
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন জ্যাক ডরসি। ২৯ নভেম্বর রাত ৯টা ৪৮ মিনিটে টুইট করে এ তথ্য জানান ডরসি।
৩০ নভেম্বর এ খবর দিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু। খবরে বলা হয়, সোমবার জ্যাক ডরসি টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন, যা খুব দ্রুতই কার্যকর হবে।
টুইটে একটি ইমেলের স্ক্রিনশট যুক্ত করে ডরসি লিখেছেন, আমি নিশ্চিত নই আপনারা শুনেছেন কিনা, কিন্তু আমি টুইটার থেকে পদত্যাগ করেছি।