তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে
অনলাইন নিউজ পোর্টাল
•
16 মার্চ 2021, 08:31 সকাল
•
173 বার পঠিত
তথ্য মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করা হয়েছে, বর্তমান নাম হবে ‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়’ করেছে সরকার। আর ইংরেজিতে নাম হবে ‘মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং’।
সোমবার এ নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি রুলস অব বিজনেস, ১৯৯৬ এর সংশোধনে অনুমোদন দিয়েছেন।